Multi-Function Protector-63A WiFi (ওয়াই-ফাই ভোল্টেজ প্রটেক্টর) (Pre-Order)
JIUJI Wi-Fi Multi-Function Voltage Protector (JJMVPD-63LWS)
আপনার মূল্যবান ইলেকট্রনিক্সকে নিরাপদ রাখুন
প্রায় ৭০% সূক্ষ্ম ইলেকট্রনিক্স ডিভাইস নষ্ট হওয়ার অন্যতম প্রধান কারণ হলো বিদ্যুতের ভোল্টেজের ওঠানামা।
বাংলাদেশে ব্যবহৃত অধিকাংশ ইলেকট্রনিক যন্ত্রপাতির রেটেড ভোল্টেজ 220V। সাধারণভাবে এগুলো স্বল্প সময়ের জন্য 170V থেকে 250V পর্যন্ত সহ্য করতে পারে। তবে এর চেয়ে কম বা বেশি ভোল্টেজ হলে ডিভাইসের আয়ুষ্কাল কমে যায় এবং স্থায়ীভাবে নষ্ট হওয়ার ঝুঁকি বেড়ে যায়।
JIUJI Automatic Voltage Protector আপনার ইলেকট্রনিক ও ইলেকট্রিক যন্ত্রপাতিকে ভোল্টেজজনিত ক্ষতি থেকে সুরক্ষা দেয়। নির্ধারিত সীমার বাইরে ভোল্টেজ চলে গেলে এটি স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে এবং ভোল্টেজ স্বাভাবিক হলে পুনরায় সংযোগ চালু করে।এছাড়াও এতে রয়েছে ৫–৯৯৯ সেকেন্ড পর্যন্ত Delay Time সেট করার সুবিধা, যা বিদ্যুৎ ফিরে আসার পর ডিভাইসকে নিরাপদভাবে চালু হতে সাহায্য করে। ডিভাইসটি অভ্যন্তরীণ বৈদ্যুতিক সার্জ থেকেও হোম অ্যাপ্লায়েন্সকে সুরক্ষা প্রদান করে।
সারা বিশ্ব মাতানো Wi-Fi Multi-Function Protector এখন বাংলাদেশে
5-in-1 স্মার্ট প্রোটেকশন
- ওভার ভোল্টেজ ও আন্ডার ভোল্টেজ সুরক্ষা
- ওভার কারেন্ট ও শর্ট সার্কিট সুরক্ষা
- লিকেজ (ইলেকট্রিক শক) সুরক্ষা
- কিলোওয়াট (বিদ্যুৎ) মিটার সুরক্ষা
- Delay Time সেট করার সুবিধা
- Wi-Fi: 2.4GHz
পণ্যের স্পেসিফিকেশন
- ব্র্যান্ড: JIUJI
- মডেল: JJMVPD-63LWS
- ফেজ: Single Phase
- কারেন্ট টাইপ: AC
- ব্যবহার: Voltage & Current Protection
- সুরক্ষা: Over Voltage, Under Voltage, Over Current
- কারেন্ট রেঞ্জ: 1–63A
- ডিসপ্লে: LED Display
- ফ্রিকোয়েন্সি: 50/60Hz
- দক্ষতা: High Efficiency
- উৎপত্তিস্থল: Zhejiang, China
ওয়ারেন্টি
- ১ বছরের অফিসিয়াল ব্র্যান্ড ওয়ারেন্টি
- ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি* (শর্ত প্রযোজ্য)
ওয়ারেন্টির শর্তাবলী
1. ভুল ব্যবহারের কারণে হওয়া ক্ষতির জন্য ওয়ারেন্টি প্রযোজ্য নয়।
2. সর্বোচ্চ ৮০% লোড ব্যবহার করা উত্তম। সঠিক লোডে ব্যবহার করলে ডিভাইসটি দীর্ঘদিন ভালোভাবে সেবা দেবে, ইনশাআল্লাহ।
3. ওভারলোড, বজ্রপাত, টার্মিনাল পুড়ে যাওয়া বা বাহ্যিক ক্ষতির ক্ষেত্রে ওয়ারেন্টি প্রযোজ্য নয়।
4. যেকোনো সমস্যা বা সহযোগিতার জন্য সাপোর্ট সেন্টারে যোগাযোগ করুন।
5. ওয়ারেন্টি পেতে অবশ্যই হলোগ্রাম স্টিকার এবং তারিখসহ ওয়ারেন্টি কার্ড থাকতে হবে।
ডেলিভারি
- সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি (COD) সুবিধা।
- ডেলিভারি সংক্রান্ত প্রযোজ্য চার্জ ক্রেতাকে বহন করতে হবে।
- অধিক পরিমাণ অর্ডারের ক্ষেত্রে নিজস্ব পরিবহনে হোম ডেলিভারির সুবিধা রয়েছে।
আপনার মূল্যবান ইলেকট্রনিক ও ইলেকট্রিক যন্ত্রপাতির দীর্ঘমেয়াদি সুরক্ষার জন্য একটি নির্ভরযোগ্য ভোল্টেজ প্রোটেক্টর হতে পারে সবচেয়ে কার্যকর সমাধান।